সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জের শ্রীনগরে সাংবাদিক ফরহাদ হোসেন জনির ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শ্রীনগর প্রেসক্লাবের সামনে স্থানীয় সাংবাদিকদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

তথ্য সুত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর সকালে উপজেলার সিংপাড়া বাজার এলাকায় আটপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও অবৈধ ড্রেজার বাণিজ্য চক্রের সহযোগী নেয়ামত উল ইসলাম ওরফে রবিনের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী সাংবাদিক ফরহাদ হোসেন জনির ওপর পূর্ব পরিকল্পীত ভাবে হামলা চালায়। ওই দিনই ভুক্তভোগী সাংবাদিক শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ফরহাদ হোসেন জনি শ্রীনগর থানায় অভিযুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অন্যদিকে অভিযুক্ত ইউপি সদস্য রবিন মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দায়ের করার পাশাপাশি সাংবাদিক জনিকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। হামলাকারীরা এখনও এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। অন্যায়ভাবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন স্থানীয় সাংবাদিকরা। অভিযুক্ত আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল, সহ-সভাপতি শাজাহান খান, প্রচার সম্পাদক নাজমুল খান সুজন, কার্যকরী সদস্য উজ্জ্বল দত্ত, মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম কামাল, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শেখ আসলাম, সাংবাদিক কল্যাণ ইউনিয়নের (বসকো) মহাসচিব ফয়সাল হাওলাদার, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল কেন্দ্রীয় কমিটির পরিচালক আনিসুর রহমান নিলয়, মুন্সীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিটির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল কাইউম, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোস্তাকিম আহমেদ আলিফ, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের দপ্তর সম্পাদক মেহেদী সুমন, বাংলাদেশ সাংবাদিক ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক ফৌজি হাসান খান রিকু সহ সাংবাদিক আনোয়ার হোসেন, তরিকুল ইসলাম, জাকির লস্কর, মান্নান সিদ্দিকী, আপু হোসেন লোকমান প্রমুখ।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!