সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে সমষপুর ব্রিজের সার্ভিস লেনে সড়ক দুর্ঘটনা, আহত ১

মুন্সীগঞ্জে সমষপুর ব্রিজের সার্ভিস লেনে সড়ক দুর্ঘটনা, আহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সমষপুর ব্রিজের ঢালের সার্ভিস লেনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) রাত ১০টা ৩ মিনিটে দুর্ঘটনার সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আহত ব্যক্তি রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন শ্রীনগর ফায়ার সার্ভিসের লিডার সুহেল রানা। তবে আহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত অজ্ঞাত যানবাহনটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!