সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে সন্ধানী লাইফ ইন্সুরেন্সের আয়োজনে উন্নয়ন সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে সন্ধানী লাইফ ইন্সুরেন্সের আয়োজনে উন্নয়ন সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

আজ শনিবার বেলা ১১.০০টায় সন্ধানী লাইফ ইন্সুরেন্সের আয়োজনে মুন্সীগঞ্জ প্লাজার তৃতীয় তলায় উন্নয়ন সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত উন্নয়ন সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক, লেখক ও সংগঠক সমাজকল্যাণ মূলক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিয়াউর রহমান।
সন্ধানী লাইফ ইন্সুরেন্স মুন্সীগঞ্জ-১ শাখার জিএম ও ইনচার্জ মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে এবং ডিজিএম মোঃ মাওলাদ হোসেন মোল্লার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চসার ইউনিয়ন কৃষকদের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, বজ্রযোগিনী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শফিকুল ইসলাম শামীম, জনজীবন ফাউন্ডেশনের সমাজকল্যান সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সন্ধানী লাইফ ইন্সুরেন্স মুন্সীগঞ্জ শাখার এজিএম মোঃ আল আমিন, মোঃ আলমগীর হোসেন তপু, বিএম সেলিনা কাওসার, শাহানাজ বেগম, মোঃ বিজয় মিয়াজীসহ বিভিন্ন পর্যায়ের মাঠকর্মী ও গ্রাহকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ সাইফুল ইসলাম।
মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন অনুষ্ঠানের সভাপতি মোঃ তাজুল ইসলাম।
প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দ মানুষকে সঞ্চয় করতে উৎসাহিত করেন।

অনুষ্ঠানের শেষের দিকে এসবির চেক এবং ভালো ব্যবসা অর্জনকারীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!