সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে সন্ত্রাসীকে মারধর করে দুই চোখ বিনষ্ট

মুন্সীগঞ্জে সন্ত্রাসীকে মারধর করে দুই চোখ বিনষ্ট

মুন্সীগঞ্জে সন্ত্রাসীকে মারধর করে দুই চোখ বিনষ্ট

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে মো. রাসেল (২৭) নামে এক সন্ত্রাসীর দুথচোখ বিনষ্ট ও হাত-পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাত আড়াইটার দিকে উপজেলার বাঘরা ইউনিয়নের মাগডাল গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষ ম্যাগনেট গ্রুপের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া যায়। বাঘরা ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামের মৃত হাসেম হাওলাদারের ছেলে রাসেলকে ঢাকায় গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানান, রাসেললকে মঙ্গলবার রাতে ডেকে নিয়ে যায় ম্যাগনেট গ্রুপের লোকজন। এরপর মাগডাল গ্রামের একটি বাগানে হাত-পা বেঁধে তাকে মারধর করে ওই গ্রুপের ম্যাগনেট, শাকিল চৌকিদার ও বাবুসহ অন্যান্যরা। এতে তার হাত-পা জখম হয়। এক পর্যায়ে দুই চোখে আঘাত করে বিনষ্ট করে। এসময় গুলির শব্দ পেয়ে স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে।

শ্রীনগর অফিসার ইনচার্জ (ওসি) জানান, ম্যাগনেট গ্রুপের অভ্যন্তরীন কোন্দল ও বিরোধের জেরে গভীর রাতে ওই ঘটনা ঘটেছে। আহত অবস্থায় রাসেকে ঢাকার কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!