সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে শ্রীনগরে যুবদলের যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার 

মুন্সীগঞ্জে শ্রীনগরে যুবদলের যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে থানা পুলিশকে মারধর করে নিজ দলের সমর্থক ও নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলামকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।

 

শনিবার (১১ জানুয়ারি) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কারের সত্যতা নিশ্চিত করা হয়।

পেশীশক্তি প্রদর্শনপূর্বক রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্তব্য কাজে বাঁধা দেওয়ার সুস্পষ্ট অভিযোগে তাকে বহিষ্কার করা হয় বলে উল্লেখ করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না বলে জানানো হয়েছে।

জেলা যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানা বলেন, “উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কারণ, ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রক্ত ও জীবনের বিনিময়ে অর্জিত এ নতুন বাংলাদেশে আমরা ও আমাদের দল কোনো অন্যায়কে প্রশয় দেব না।”

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!