সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে শুভ জন্মাষ্টমী উপলক্ষে পূজা উদযাপন পরিষদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়

মুন্সীগঞ্জে শুভ জন্মাষ্টমী উপলক্ষে পূজা উদযাপন পরিষদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়

মোল্লা মোহাম্মদ শাহিন, মুন্সিগঞ্জ 

শুভ জন্মাষ্টমী সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মুন্সীগঞ্জে পূজা উদযাপন পরিষদের সদস্যদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জুবায়ের হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহম্মদ মুবিনুর রহমানসহ পূজা উদযাপন পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় শুভ জন্মাষ্টমী উদযাপনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল, পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জরুরি স্বাস্থ্যসেবা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী শুভ জন্মাষ্টমী যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, সুষ্ঠু ব্যবস্থাপনা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় জন্মাষ্টমী উপলক্ষে নেওয়া প্রস্তুতি যথাযথভাবে বাস্তবায়ন এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!