সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে শিশুদের বেড়ে উঠা নিয়ে দুর্জয় তারুণ্যের সেমিনার

মুন্সীগঞ্জে শিশুদের বেড়ে উঠা নিয়ে দুর্জয় তারুণ্যের সেমিনার

নিজস্ব প্রতিবেদকঃ

“শিশুরা ফুল, ফুটতে দিন” এই শিরোনামে শিশুদের বেড়ে উঠা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত কাল বুধবার মুন্সীগঞ্জ দুর্জয় তারুণ্যের আয়োজনে মুন্সীগঞ্জ কালেক্টরেট কিশলয় স্কুলে এ সেমিনার হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌস ওয়াহিদ।

মুন্সীগঞ্জ দুর্জয় তারুণ্যের সভাপতি মোঃ মেহেদী হাছানের সভাপতিত্বে

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও সিরাজদিখান সার্কেল) মোহাম্মদ বিল্লাল হোসেন (পিপিএম), সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিহির কুমার পাইক, কালেক্টরেট কিশলয় স্কুলের প্রধান শিক্ষক খালেদা খানম, জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি হামিদা খাতুন, অ্যাক্সেস টু ইনফরর্মশন (এটুআই) এর ন্যাশনাল কনসালটেন্ট মোঃ শাহরিয়ার হাছান, বিডি ক্লিন মুন্সীগঞ্জ জেলা সমন্বয়ক অমিত হাসান।

স্বাগত বক্তব্য রাখেন দুর্জয় তারুণ্যের সেক্রেটারি আবু মুহাম্মদ রুইয়াম। অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন যমুনা টেলিশনের সাংবাদিক আরাফাত রায়হান সাকিব, দুর্জয় তারুণ্যের দপ্তর সম্পাদক হাসানুর রহমান, বৃন্ত, মোঃ অর্না, আপন, অর্নব, সাবিহা, ইয়াসীন, জুবায়ের নিয়াজ, মুন্না, জুবায়ের রোহান, রিফাত, ফারদিন, ফয়সাল প্রমুখ।

সেমিনারে শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য, অভিবাবকের শিশুদের কতটুকু সময় দেওয়া উচিত, কিভাবে আপনার সন্তানের বন্ধু হবে, শিশুর জীবনে পরিবারের গুরুত্ব, শিশু বিকাশে শিক্ষকদের ভূমিকা, তাদের কি ধরনের পরিবেশ নিশ্চিত করা উচিত বেড়ে উঠার ক্ষেত্রে, বুলিং কি? বুলিংয়ের প্রভাব ও শিশু বিকাশে পরিবেশ সম্পর্কে আলোচনা করা হয়। দুর্জয় তারুণ্যের দপ্তর সম্পাদক মোঃ হাসানুর রহমান রহমান বলেন, শিশুদের মানষিক বিকাশে এই সেমিনার জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”

 

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!