সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে শিলই হাজী মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি ৷ সভাপতি পদে আলোচনায় দুই প্রার্থী

মুন্সীগঞ্জে শিলই হাজী মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি ৷ সভাপতি পদে আলোচনায় দুই প্রার্থী

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদরের শিলই হাজী মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয়। এটি মুন্সীগঞ্জ জেলা

বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপমন্ত্রী মো: আব্দুল হাই তার বাবার নামে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠা করেছেন ।

বর্তমানে আসন্ন ম্যানেজিং কমিটি গঠন নিয়ে চলছে তুমুল আলোচনা ।

এর মধ্যে তিনজন প্রার্থী হলেও ২ জন প্রার্থী সভাপতি পদে আলোচনার তুঙ্গে রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তাদের নিয়ে পক্ষে বিপক্ষে ব্যাপক প্রচারণা দেখা গেছে এই দুইজন সভাপতি প্রার্থী হলেন একই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো: মহিউদ্দিন আল মামুন ও অন্যজস বিশিষ্ট ব্যবসায়ী মো: জাকির হোসেন জমাদার। দুজনই শিলই এলাকার জন্য। বর্তমানে সভাপতি পদকে কেন্দ্ৰ করে এলাকায় দুটি গ্রুপে বিভক্তি তৈরি হয়েছে।

মো: মহিউদ্দিন আল মামুন বর্তমানে টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন । 

 

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অনার্স মাস্টার্স সম্পন্ন শিক্ষকতা পেশায় করেন ।পেয়েছেন গুনিজন সম্মাননা ।

অন্যদিকে মো: জাকির হোসেন জমাদার একজন সফল ব্যবসায়ী ।

জাকির জমাদার মাস্টার গ্রুপ কোম্পানির নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে অর্নাস মাস্টার্স সম্পন্ন করেন। ব্যবসায়িক কাজে একাধিক দেশ ভ্রমণ করেছেন সমাজ সেবায় পেয়েছেন গুনিজন সম্মাননা।

দুই এই প্রার্থীকে নিয়ে শিলই য়ে জল্পনা কল্পনার শেষ নেই কে হচ্ছেন শিলই হাজী মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তা নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহল বিরাজ করছে। তবে এখন পর্যন্ত তিনজনের মনোনয়নের তালিকা উপজেলা প্রশাসনের নিকট দাখিল হয়নি বলে জানা গেছে।

সভাপতি পদপ্রার্থী মো: মহিউদ্দিন আল মামুন বলেন, আমাকে এলাকাবাসী ভালবেসে তিনজনের তালিকায় নাম দিয়েছেন। সভাপতি যে ই হোক, প্রশাসন যাকেই মনোনয়ন দেয় আমরা এক সাথে কাজ করে যাবো ।

অপর সভাপতি পদপ্রার্থী মো: জাকির হোসেন জমাদার বলেন, আমাকে শিলই বাসী ভালোবেসে কমিটিতে তিনজনের তালিকায় নাম দিয়েছেন।

সভাপতি যেই হোক আমরা মিলেমিশে কাজ করতে চাই ।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!