সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

মুন্সীগঞ্জে শিক্ষক আনিসুর রহমান আর নেই

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ সদরের রামপাল এন.বি.এম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন
ইংরেজি শিক্ষক আনিসুর রহমান
(৬৫) আর নেই ।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টায় তিনি দালাল পাড়া নিজ বাসভবনে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি… রাজিউন)।

রামপাল হাই স্কুলের এ জনপ্রিয় শিক্ষক রামপাল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন। শিক্ষক প্রতিনিধি হিসেবে রামপাল হাই স্কুলে একাধিকবার দায়িত্ব পালন করেন।
রিভিন্ন সংগঠন হতে পেয়েছেন গুণিজন সম্মাননা। তিনি স্ত্রীসহ এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য
আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।গত কাল বুধবার বেলা ১১ টায় রামপাল হাই স্কুল মাঠে প্রথম জানাজা ও বাদ জোহর পশ্চিম দালালপাড়া জামে মসজিদে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

এ সময় জানাজা নামাজে বিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন ব্যাচের ছাত্ররা অংশ নেয়। জানাজা নামাজের পূর্বের তার কর্ম ও জীবনের নিয়ে আলোচনা করেন তার সহকর্মী শিক্ষকবৃন্দ। পরে জানাজা শেষে দালাল পাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় ।

পরিবারের পক্ষ থেকে তার মাগফেরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!