সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে শহরের রং ব্যবসায়ী ওমর ফারুক নিখোঁজ

মুন্সীগঞ্জে শহরের রং ব্যবসায়ী ওমর ফারুক নিখোঁজ

 

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জ শহরে পাওনা টাকা আনতে যাওয়ার কথা বলে দোকান থেকে বের হয়ে ওমর ফারুক (৪৫) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। বুধবার সকাল থেকে নিখোঁজ রয়েছেন তিনি । এ ঘটনায় একই দিন সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার সাধারণ ডায়েরী নং-৬৫৫।

নিখোঁজ ব্যবসায়ী ওমর ফারুক শহরের সুপারমার্কেট এলাকার পৌর মার্কেটের একতা রং বিতানের স্বত্ত্বাধিকারী ও পৌরসভার যোগিনীঘাট এলাকার মৃত মো. হায়দার আলী বেপারির পুত্র। তিনি বিগত ২৫ বছর যাবৎ রংয়ের ব্যবসার সাথে জড়িত।

পরিবার জানায়, প্রতিদিনের মত বুধবার সকাল ৮ টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যান ওই ব্যবসায়ী। পরে বেলা সাড়ে ১০ টার দিকে দোকানে থাকা তার শ্যালক মো. শামিমকে একজনের কাছে পাওনা টাকা উদ্ধারে যাচ্ছেন বলে বের হন।

মো. শামিম বলেন, দুলাভাই আমাকে বলেন যে সদর উপজেলার বাংলাবাজারে দুই ব্যক্তির কাছে তিনি টাকা পান, তাদের মোবাইল বন্ধ থাকায় বাসায় যাবেন তিনি। দোকান থেকে বের হয়ে ১১ টার দিকে তিনি আমাকে ফোন দিয়ে আবারও বলেন যে, তিনি কাচারি এলাকার সিএনজি স্ট্যান্ড থেকে বাংলাবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বেলা সাড়ে ১১ টার পর থেকে তাকে কল করা হলে তিনি আর ধরেননি। সর্বশেষ রাত ১১ টা পর্যন্ত তার হদিস পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

যদি কেউ ওই ব্যবসায়ীকে দেখে থাকেন সংশ্লিষ্ট থানা বা এই নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে- রাকিবুল হাসান ০১৯৯৬৮১০৫৭২।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!