সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মুন্সীগঞ্জে‌ লৌহজংয়ে শেখ এন্টারপ্রাইজ গুদামে যৌথ বাহিনীর অভিযান

মুন্সীগঞ্জে‌ লৌহজংয়ে শেখ এন্টারপ্রাইজ গুদামে যৌথ বাহিনীর অভিযান

মুন্সীগঞ্জে‌ লৌহজংয়ে শেখ এন্টারপ্রাইজ গুদামে যৌথ বাহিনীর অভিযান

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘোড়দৌড় বাজার পাকা ব্রিজ সংলগ্ন মেসার্স শেখ এন্টারপ্রাইজ আই গ্যাস গুদামে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে।

গতকাল (৫ জুলাই)শনিবার সকালে লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়।

অভিযান কালে অনুমতির অতিরিক্ত ১২কেজি ৩৫ কেজি আই গ্যাস সিলিন্ডার মজুদ সহ সিলিন্ডার সংরক্ষণের বেশ কয়েকটি গুদামজাত ব্যবস্থাপনা ত্রুটি এমনকি ট্রেড লাইসেন্সের নবায়ন বিহীন পাওয়া যায়। এ-সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও লৌহজং থানা পুলিশ।

জানা যায়, যৌথ বাহিনীর অভিযানে শেষে লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান মেসার্স শেখ এন্টারপ্রাইজ মালিক রুহুল আমিন দিপু, পিতা জব্বার শেখ, ঠিকানা :ঘোড়দৌড় বাজার লৌহজংকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধরায় ২ লক্ষ টাকা জরিমানা অনাদাযে তিন মাসের কারাদণ্ড দেন। আরো জানা যায়, মেসার্স শেখ এন্টারপ্রাইজ আই গ্যাস অনুমতি গ্যাস সিলেন্ডার সংখ্যা মাত্র ৪০ (চল্লিশ) টি। তবে সে গ্যাস ভরা সিলিন্ডার মজুত রেখেছে ৮শত ৪০ টি। খালি সিলিন্ডার ১ হাজার ২শত ২০টি।৩৫ কেজি সিলিন্ডার ৬০টি ।

উল্লেখ্য মেসার্স শেখ এন্টারপ্রাইজ এর মালিক ২ লক্ষ্য টাকা জরিমানা পরিশোধ করেন।তাকে আগামী ২৪ ঘন্টা মধ্যে গুদামজাত সঠিক ব্যবস্থাপনা নির্দেশ প্রদান হয়।তা না করে ব্যবসা পরিচালনা করলে সিলতালা করার হুঁশিয়ারি প্রদান করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!