নিজস্ব প্রতিনিধি-
মুন্সীগঞ্জ ১ ( শ্রীনগর-সিরাজদিখান) হতে ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ মো: আব্দুল্লাহ কৃষকের ধান কেটে সহায়তা করেছেন। কৃষকের মতোই লুঙ্গি ও সাদা গেঞ্জি পরে মাথায় ও কোমরে গামছা বেধে এবং মাথায় পাতলা (ছাতা) দিয়ে তাকে ধান কাটতে দেখা যায়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ) সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে তাকে কৃষকের ধান কেটে সহায়তা করতে দেখা যায়।
ধান কর্তন অনুণ্ঠানে শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, আমরা মাঠে আছি জনগণের পাশে আছি। যে নেতারা জনগণের পাশে থাকে, তারাই প্রকৃত জনপ্রতিনিধি। আমরা ক্ষমতায় গিয়ে কৃষকের ন্যায্য অধিকার ও সুখ-সমৃদ্ধির জন্য কাজ করব। ইনশাআল্লাহ এই জনগণই বিএনপিকে বিজয়ী করবে।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের দল, তাই জনগণের সুখ-দুঃখে পাশে থাকা আমাদের দায়িত্ব। তিনি অন্যায়-অবিচারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ওই সময় বিএনপি নেতাকর্মীরা ধান কাটার মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়িয়ে দলীয় ঐক্য ও জনসম্পৃক্ততার বার্তা দেন।
এ সময় সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিরাজদিখান উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট ওমর ফারুক রাসেল, সিরাজদিখান উপজেলা কৃষকদল সভাপতি হাফেজ আলমগীর,সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সিরাজদিখান উপজেলা কৃষকদল মহিলা বিষয়ক সম্পাদিক মারুফা আক্তার,স্থানীয় কৃষক মশিউর রহমানসহ কৃষকদল, বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।