সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে রেললাইনের পাশে অজ্ঞাত পুরুষের মাথার খুলিবিহীন মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জে রেললাইনের পাশে অজ্ঞাত পুরুষের মাথার খুলিবিহীন মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা ফ্লাইওভার সংলগ্ন রেল লাইনের পাশ থেকে এক মধ্যবয়সী অজ্ঞাত পুরুষের মাথার খুলিবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ ৯ ই জুন সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, নিহত ব্যক্তির চেহারা ও মাথার একটি বড় অংশ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাঁর সঠিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি রেলের ধাক্কায় ঘটে যাওয়া একটি দুর্ঘটনা। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বেলা ১১টার দিকে মরদেহটি রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখা যায়। নিহতের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হতে পারে, এমনটি পুলিশের কাছে জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, নিহতের মাথার মগজ এলাকার ১০-১২ হাত দূরত্বে ছড়িয়ে ছিটিয়ে ছিল। ঘটনার পর কমলাপুর রেলওয়ে স্টেশন পুলিশের কাছে খবর দেয়া হলে, তাঁরা এসে মরদেহ গ্রহণ করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রেলওয়ে পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।

মরদেহটি উদ্ধারের পর স্থানীয় এলাকাবাসী ঘটনার তদন্ত ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান। তারা অভিযোগ করেন, রেলের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা প্রয়োজন যেন ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ বিভাগের কর্মকর্তারা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!