সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে রিকাবী বাজারে দুই দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা 

মুন্সীগঞ্জে রিকাবী বাজারে দুই দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা 

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবী বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রোববার (২৬ অক্টোবর) দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

এ সময় উত্তম বণিক স্টোরে জর্দার রঙের নামে নন ফুড গ্রেড রং বিক্রি করায় এবং পণ্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক উত্তম বণিক কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও একই বাজার এলাকায় হাজি বিরিয়ানি হাউসে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বিরিয়ানি, রোস্ট প্রভৃতি খাদ্য দ্রব্য প্রস্তুত ও সংরক্ষণ করায় প্রতিষ্ঠানটির ম্যানেজার পলাশ হাওলাদার কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি দল

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!