সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে রাস্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফার নোট বুক বিতরণ বিএনপির

মুন্সীগঞ্জে রাস্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফার নোট বুক বিতরণ বিএনপির

মুন্সীগঞ্জ প্রতিনিধি

রাজধানীর উপকন্ঠ মুন্সীগঞ্জে রাস্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার নোট বুক বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (১৯ মে) দিন ভর মুন্সীগঞ্জ জেলার  সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের হাতে তুলে দেন দলটির নেতৃবৃন্দ।

এদিন, আজ দুপুরে  মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের হাতে নোট বুক তুলে দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহম্মেদ। আর আগে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এর হাতে তুলে দেয়া হয়েছে নোট বুক।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন শামীম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, শহর বিএনপির যুগ্ম-আহবায়ক শহীদুল ইসলাম শহীদ, শহর বিএনপির যুগ্ম-আহবায়ক শাহাদাত হোসেন সরকার, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বায়েজিদ শ্রাবণ, জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেম, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম অনিক প্রমুখ।

পরে নেতাকর্মীরা জেলা ও দায়রা জজ, জেলা পরিষদ, এলজিআরডি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর থানার ওসিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের হাতে ৩১ দফার নোট বুক তুলে দেন জেলা বিএনপি ও ছাত্রদল নেতৃবৃন্দ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!