সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৩ বালতি অবিষ্ফোরিত ককটেল উদ্বারসহ গ্রেফতার ১

মুন্সীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৩ বালতি অবিষ্ফোরিত ককটেল উদ্বারসহ গ্রেফতার ১

মুন্সীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ০৩ বালতি অবিষ্ফোরিত ককটেল ও ককটেল তৈরির টিনের কৌটাসহ ০১ জনকে গ্রেফতার করেছে

আজ রবিবার (০২ নভেম্বর) বেলা ৩ ঘটিকার সময় মুন্সীগঞ্জ পৌরসভাস্থ ০৫ নং ওয়ার্ডের বৈখর সাকিনস্থ ভাড়াটিয়া আনোয়ার শেখ (৪৫)এর দ্বোচালা টিনের ঘরে যৌত অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এসময় ০৩ বালতি অবিষ্ফোরিত ককটেল ও ককটেল তৈরির টিনের কৌটাসহ ০১ জনকে গ্রেফতার করেছে।

আজ রোববার দুপুর ৩ ঘটিকার সময় যৌথ বাহিনীর অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ পৌরসভা ০৫ নং ওয়ার্ডের বৈখর সাকিনস্থ মোল্লাকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারীর ছোট বোন সেলিনা আক্তার (৫০) স্বামী: দেলোয়ার বেপারী সাং বৈখর, থানা ও জেলা: মুন্সীগঞ্জ এর ভাড়াটিয়া আনোয়ার হোসেনের দ্বোচালা টিনের বসতঘরে অভিযান পরিচালনা করে এসময় তিনটি কাঠের গুঁড়ি ভর্তি বালতিতে অনুমান ৩৫/৪০ টি অবিস্ফোরিত তাজা ককটেল ও অনুমান ৯০/১০০ টি ককটেল তৈরীর জর্দার টিনের খালি কৌটা উদ্ধার করা হয়।

ঘটনাস্থল হতে অভিযুক্ত মোঃ হাসান বেপারী (৩৬) পিতা: মৃত: আবুল কাশেম বেপারী সাং চর ডুমুরিয়া থানা ও জেলা: মুন্সীগঞ্জকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ০৩ বালতি অবিষ্ফোরিত ককটেল পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!