নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ
প্রতি বছরের ন্যায় এবারও যথাযথ মর্যাদায় মুন্সীগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক পায়রা দিবস।
দিবসটি উপলক্ষে আজ শনিবার (১৩ জুন, ২০২৬) ‘রয়েল প্রিজনস অফ মুন্সীগঞ্জ’-এর আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১১ ঘটিকায় মুন্সীগঞ্জ সদর উপজেলার পৌর মার্কেটে অবস্থিত সংগঠনের স্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আশিকুর রহমান প্রমিজের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উল্লেখ্য যে, শান্তির প্রতীক পায়রার প্রতি ভালোবাসা এবং মানবজাতির সেবায় এদের বিশেষ অবদানের কথা স্মরণ করে প্রতি বছর ১৩ জুন বিশ্বব্যাপী বিশ্ব পায়রা দিবস (World Pigeon Day) পালিত হয়ে আসছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ সোহেল আলো, মোহাম্মদ সাইদুল ইসলাম, মোঃ রুবেল মিজি, মোহাম্মদ পনির, রাজিব খান, শেখ রিয়াজসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।