সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে মোবাইল কোর্টে অভিযান: অতিরিক্ত দামে ডিজেল বিক্রি ও সড়ক আইন লঙ্ঘনে জরিমানা

মুন্সীগঞ্জে মোবাইল কোর্টে অভিযান: অতিরিক্ত দামে ডিজেল বিক্রি ও সড়ক আইন লঙ্ঘনে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি:  

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পৃথক অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে মোট ১৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ইছাপুরা চৌরাস্তা মোড় সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

 

এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় যথাক্রমে ১ হাজার ৫০০ ও ২ হাজার ৫০০ টাকা, মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত রসুনিয়া ইউনিয়নের মা ফিলিং স্টেশন সংলগ্ন দানিয়াপাড়া মোড়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী আরেকটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

 

অভিযানে ড্রাইভিং লাইসেন্স, হালনাগাদ ট্যাক্স টোকেন ছাড়া মোটরসাইকেল চালনা, হেলমেট না পরা এবং একাধিক সহযাত্রী বহনের দায়ে ১৪ জন চালকের বিরুদ্ধে মামলা করা হয়। এসব অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬ ও ৪৯(১)(চ) ধারা লঙ্ঘনের দায়ে ৬৬ ও ৯২(১) ধারা অনুযায়ী মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি।

এ সময় তিনি চালকদের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখা এবং সড়ক আইন মেনে চলার বিষয়ে সতর্ক করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!