সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মুন্সীগঞ্জে মেঘনা সেতুতে কাভার্ড ভ্যান উল্টে মহাসড়কে তীব্র যানজট

মুন্সীগঞ্জে মেঘনা সেতুতে কাভার্ড ভ্যান উল্টে মহাসড়কে তীব্র যানজট

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা সেতুর উপরে ঢাকাগামী লেনে একটি কাভার্ড ভ্যান উল্টে রীতিমতো রাস্তা বন্ধ হয়ে গেছে। এতে ঢাকাগামী লেনে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি এস আই জামিরুল বলেন মেঘনা ব্রিজের উপর একটি সুতার কাভার্ড ভ্যান উল্টে রাস্তা বন্ধ হয়ে যায় আমরা তাৎক্ষণিক খবর পেয়ে রেখা নিয়ে ঘটনাস্থলে এসেছি ততক্ষণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে কাভার্ড ভ্যান সরানোর চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে যানজট শুরু হয়  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজ  থেকে ভবেরচর পর্যন্ত এক অংশে যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘক্ষণ যানজট আটকে থেকে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ।

এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায় অফিসগামী যাত্রীরা পায়ে হেঁটে মেঘনা ব্রিজ পার হতে চেষ্টা করছে অনেক যাত্রীরা মাথার উপর বস্তা নিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করতে দেখা যাচ্ছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তার উপরে শত শত প্রাইভেট কার মাইক্রো রোগী বাহি অ্যাম্বুলেন্স যাত্রীবাহী বাস মালবাহী ট্রাক কাভার্ড ভ্যান আটকে আছে। হাইওয়ে পুলিশ বলছে এই যানজট ক্লিয়ার হতে সময় লাগবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!