সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে মেঘনা নদীতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ এক

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ এক

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদরের মেঘনা নদীতে আলু বোঝাই ট্রলার থেকে পড়ে গিয়ে শাহাবুদ্দিন হাজারী (৭০) নামের একজন ট্রলার চালক নিখোঁজ হয়েছেন।

সোমবার ভোর ৫টার দিকে উপজেলার চর আব্দুল্লাহপুর মেঘনা নদীর মোহনায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শাহাবুদ্দিন হাজারী মুন্সীগঞ্জ পৌরসভার চরকিশোরগঞ্জ এলাকার মৃত সামাদ হাজারীর ছেলে।

ট্রলারে অপর চালক আওলাদ হোসেন বলেন, ভোরে চর আব্দুল্লাহপুর গ্রাম থেকে আলু বোজাই ট্রলারটি মাঝ নদীতে পৌছালে প্রচন্ড বাতাসের কবলে পড়ে। পরে ঢেউ আর বাতাসের কারনে ছিটকে পড়ে শাহাবুদ্দিন হাজারী। পরে সাথে সাথে পানিতে তলিয়ে যায়।

নিখোঁজ শাহাবুদ্দিন হাজারী ছেলে স্বপন হাজারী বলেন, চর আব্দুল্লাহপুর এলাকা থেকে আলু নিয়ে মুন্সীগঞ্জে আসতে ছিল ট্রলারটি। পরে মেঘনা নদীতে ঢেউের কবলে পরে ছিটকে পড়ে যায়। অপর ট্রলার চালক আওলাদ হোসেন আমাদের খবর দিলে তাৎক্ষণিক ভাবে ট্রলার যোগে খোঁজতে বের হয়েছি। এখনো কোন সন্ধান মিলেনি।

চর আব্দুল্লাহপুর ফারির ইনচার্জ আতাউর রহমান বলেন, মেঘনা নদীতে আলু বোঝাই ট্রলার থেকে অসাবধানতাবশত ছিটকে পরে যায় শাহাবুদ্দিন হাজারী নামের এক চালক। স্থানীয় ও পরিবারের সদস্যসহ আমাদের একটি টিম নিখোঁজের সন্ধানে কাজ করছে। এখনো নিখোঁজে সন্ধান পাওয়া যায়নি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!