সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে মুক্তারপুরে নেশাগ্রস্ত ব্যক্তি কারাদণ্ড

মুন্সীগঞ্জে মুক্তারপুরে নেশাগ্রস্ত ব্যক্তি কারাদণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর ব্রিজ সংলগ্ন পুরাতন ফেরিঘাট এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার দায়ে একজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বুধবার (০১ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় দোষী সাব্যস্ত করে অভিযুক্ত ব্যক্তিকে ৩ (তিন) মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় উপস্থিত জনসাধারণকে মাদক সেবন ও মাদক সংক্রান্ত অপরাধ থেকে বিরত থাকার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!