সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মুন্সীগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার ।

মুন্সীগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী মো: শিপন হাওলাদার (৩৫)’কে মুন্সিগঞ্জের শ্রীনগর হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

 র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০ এর আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: শিপন হাওলাদার (৩৫) কে মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকা থেকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ ২২শে ডিসেম্বর সকাল ১০.৪৫ ঘটিকার সময় র‌্যাব-১০ এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা ভাগ্যকুল খালপাড় এলাকায় পরিকল্পিত অভিযান পরিচালনা করে। 

অভিযানে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার মামলা নং- ২০(৬)১৯, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) এর সাজাপ্রাপ্ত আসামি মো: শিপন হাওলাদার (৩৫), পিতা- মো: গিয়াস উদ্দিন হাওলাদার, সাং- ভাগ্যকুল মান্দ্রা, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। 

গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!