সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে মাদক, জুয়া ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা

মুন্সীগঞ্জে মাদক, জুয়া ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জে মাদক, জুয়া, কিশোর অপরাধ, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৮ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মুন্সীগঞ্জ থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।

 

সভায় বক্তারা মাদক, জুয়া, কিশোর অপরাধ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, “মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না, এটি একটি জাতির ভবিষ্যৎকেও বিপন্ন করে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পাশাপাশি সামাজিক সচেতনতা ও প্রতিরোধ আরও জোরদার করতে হবে।”

 

তিনি আরও বলেন, পুলিশ, জনপ্রতিনিধি, স্থানীয় জনগণ এবং সংশ্লিষ্ট সকল দপ্তর একসঙ্গে কাজ করলে মাদক, জুয়া, কিশোর অপরাধ এবং নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো. ইমরান আহম্মেদ, পিপিএম, সহকারী পুলিশ সুপার লিজা আক্তার ও শাহ শরফুদ্দিন মাহিন।

 

এ ছাড়া জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশ নেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!