সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মুন্সীগঞ্জে মাদকদ্রব্য উদ্ধার ও আসামী গ্রেপ্তার তিন

মুন্সীগঞ্জে মাদকদ্রব্য উদ্ধার ও আসামী গ্রেপ্তার তিন

মুন্সীগঞ্জে মাদকদ্রব্য উদ্ধার ও আসামী গ্রেপ্তার তিন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় গত ২২ মে রাত আনুমানিক সাড়ে ১০ টার সময় মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ থানাধীন মুন্সীগঞ্জ পৌরসভাস্থ গণকপাড়া ওমর ফারুকের রিক্সার গ্যারেজের সামনের পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এসময় উক্ত স্থানে ৩ (তিন) জন লোক মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করাকালে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৩ জনকে আটক পুলিশ।

অভিযুক্ত নাসির উদ্দিন (৪৪) সোহান (২৯) রাসেল হোসেন @ হৃদয় (৩০)-কে গ্রেফতারপূর্বক দেহ তল্লাশিকালে তাদের কাছ থেকে আলাদা আলাদা করে মোট ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযুক্তদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় এজাহার দায়ের এবং তৎপ্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে এতথ্য নিশ্চিত করেন মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!