সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত মর্টার শেল সদৃশ বস্তু

মুন্সীগঞ্জে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত মর্টার শেল সদৃশ বস্তু

নিজস্ব প্রতিনিধি –

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাড়ি নির্মাণ এর জন্য মাটি খুঁড়তে গিয়ে বের হয়েছে একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত মর্টার শেল সদৃশ বস্তু।

সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন বলেন, আড়ালিয়া গ্রামের নজরুল ইসলাম তার বাড়ি নিমার্ণের জন্য তার জমিতে মাটি খুঁড়তে ছিলো। এসময় খনন যন্ত্রের সঙ্গে লোহা সাদৃশ্য একটি বস্তু উঠে আসে। বস্তুটি দেখতে অস্বাভাবিক এবং শেলের মতো হওয়ায় ঘটনাটি দ্রুত তারা পুলিশকে অবগত করেন।পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার পরিদর্শক তদন্ত শহিদুল ইসলাম জানান, স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই স্থানটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রেখে উৎসুক লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে দেয়। ঘটনাস্থলে যাতে কেউ ভিড়তে না পারে এজন্য সেখানে থানা পুলিশের সদস্য এবং গ্রাম পুলিশ পাহারা রাখা হয়েছে।

 

এ ব্যাপারে গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ রাত ১০টার দিকে বলেন ধারণা করা হচ্ছে এটি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় ব্যবহৃত কোন একটি মটার শেল। এটাকে সকাল হতে ওই স্থানে পুলিশ পাহারায় রাখা হয়েছে। সেনাবাহিনী সদস্যরাও ওখানে অবস্থান করতেছেন। এটা আকারে মোটামুটি বেশ বড়। মটার সেল জাতীয় বস্তু ধারণা হওয়ার পরে ওখানে বিশেষজ্ঞ দল খবর দেওয়া হয়েছে। তারা আসতেছে আসার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!