সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে মাইকে ঘোষনা দিয়ে ৫ ফিট লম্বা মেছোবাঘ পিটিয়ে মারলো এলাকাবাসী

মুন্সীগঞ্জে মাইকে ঘোষনা দিয়ে ৫ ফিট লম্বা মেছোবাঘ পিটিয়ে মারলো এলাকাবাসী

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মাইকে ঘোষনা দিয়ে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার রাউৎভোগ গ্রামে ৫ ফুট লম্বা বিশাল আকৃতির একটি মেছোবাঘ মাইকে কুপিয়ে ও পিটিয়ে মেরেছে এলাকাবাসী।

মারার পরে ওই মুছোবাঘটিকে নিয়ে স্থাণীয় জনগণকে উল্লাস করতে দেখা যায়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারী) বিকেলে ওই মেছোবাঘকে মারার পরে উল্লাস করে স্থাণীয়রা পরে মাটি চাপা দিয়ে দিয়েছে।

স্থাণীয়রা জানান, বেশ কিছু দিন যাবৎ দুটি মেছোবাঘ টঙ্গিবাড়ী উপজেলার রবনগর কান্দি ও পাশের রাউৎভোগ এলাকায় চলাফেরা করছিল। মেছোবাঘগুলো রব নগর কান্দি এলাকার তারা মিয়ায় চায়ের দোকানের সামনে থেকে কিছু দিন আগে ছাগলের বাচ্ছা ধরে নিয়ে যায়।

এছাড়া বাঘদুটির গর্জনে ওই এলাকায় মানুষের মধ্যে অতংঙ্ক বিরাজ করছিল। বুধবার সন্ধায় মেছোবাঘ রাউৎভোগ এলাকায় গর্জণ করলে সন্ধার দিকে ওই এলাকায় মাইকে ঘোষনা দিয়ে লোকজন জড়ো করে বাঘের উপরে হামলা চালানো হয়। সন্ধ্যার পরে সাতটার দিকে একটি বাঘ রাউৎভোগ গ্রামের কাদের মেম্বারের বাড়ির সামনে ঘেরাও করে স্থাণীয়রা। কিন্তু বাঘের গর্জণে সামনে গিয়ে কেউ আক্রমন করতে সাহস পাচ্ছিল না।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী বাজারের ব্যবসায়ী শাহিন বলেন, বুধবার রাত ৭ টার দিকে বাঘটিকে ঘেরাও করার পরে দূর থেকে স্থাণীয়দের মধ্যে একটি ছেলে টেটা ছুড়ে মারলে টেটাটি বাঘের শরীরে বিদ্ধ হয়। এ সময় বাঘটি টেটার কুড়া ভেঙ্গে কাদের মেম্বার এর পুকুরের পানিতে লাফিয়ে পরে। পরে চারদিকে লোকজন জড়ো হলে বাঘটি পালিয়ে যায়।
পরে বৃহস্পতিবার দুপুরে কাদির মেম্বার বাড়ির পাশের পানের বোরোজের ভিতরে আহত অবস্থায় বাঘটিকে দেখতে পেয়ে লোকজন গিয়ে ঘিরে ধরে আটকিয়ে পিটিয়ে মেরে ফেলে।

তিনি আরো বলেন, মেছোবাঘটি সাড়ে ৩ হাত লম্বা হবে। বাঘটি মারার পরে বন বিভাগের লোকজন এসে এলাকাবাসীকে বাঘ দেখলে না মেরে তাদের খবর দিতে বলে গেছেন।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী বন কর্মকর্তা মোঃ হুমায়ূন মিয়া বলেন, বাঘ মারার খবর শুনে আমি রাউৎভোগ গ্রামে গিয়ে উপস্থিত হয়ে দেখি বাঘটিকে মাটিতে পুতেঁ ফেলা হয়েছে। পরে আমি স্থাণীয়দের ভালোভাবে বুঝিয়ে এসেছি এ ধরনের বাঘের সন্ধান যদি তারা পান তাহলে যাতে না মেরে আমাদের খবর দেন আমরা উদ্ধার করে নিয়ে আসবো।#

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!