সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে বিচারকদের সাথে আইনজীবীদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বিচারক দল

মুন্সীগঞ্জে বিচারকদের সাথে আইনজীবীদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বিচারক দল

শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে বিচারক বনাম আইনজীবীদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৮ নভেম্বর বিকাল তিনটায় আদালতের মাঠে জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রীতি ম্যাচ উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান।

এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফাইজুন্নেছা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।

 

১০ ওভারের মধ্যকার খেলায় টসে জিতে প্রথমে আইনজীবীরা ব্যাটিং করে ২১৭ রান করেন।
দ্বিতীয় ইনিংসে বিচারক দল ১০ ওভারের আগেই ব্যাটিং করে জয়ী হয়েছে। এতে ম্যান অব দ্যা ম্যাচ পেয়েছেন আইনজীবী দলের খেলোয়াড় ব্যারিস্টার হাসান সাঈদ রছি।

 

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসান মৃধার সার্বিক দায়িত্বে এ সময় ক্রিকেট ম্যাচটি উপভোগ করেন, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফাহমিদা খাতুন, যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক ফেরদৌসী বেগম, সদর সিনিয়র সহকারী জজ দেবব্রত বিশ্বাস, টঙ্গীবাড়ি সিনিয়র সহকারী জজ অনামিকা চৌধুরী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি, ইফতি হাসান ইমরান, মোঃ শহিদুল ইসলাম, মুহসিনা হোসেন তুষি, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ জাকারিয়া মোল্লা, অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী, অ্যাডভোকেট নাসিরুজ্জামান খান।

 

আরো উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিমা আক্তার, অ্যাডভোকেট মোহাম্মদ আমানুল্লাহ প্রধান শাহিন সহ আদালতের অন্যান্য বিচারক ও আইনজীবীরা। খেলায় আম্পায়ারের দায়িত্ব ছিলেন অ্যাডভোকেট সুমন সরদার ও অ্যাডভোকেট সুমন মিয়া। ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান ভূঁইয়া ও অ্যাডভোকেট শাহীন মিজি। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসান মৃধা জানান, আমাদের সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে প্রতিবছরই বিচারকদের সাথে আমাদের সমিতির আইনজীবীদের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়। এবারও আমরা একিভাবে আয়োজন করেছি। খেলায় উভয় দলের অংশগ্রহণে বিচারক দল চ্যাম্পিয়ন হয়েছেন।অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খেলাটি আমরা উপভোগ করেছি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!