সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্ব: কিবরিয়া বাহিনীর গুলিতে নিহত ২, আহত ১

মুন্সীগঞ্জে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্ব: কিবরিয়া বাহিনীর গুলিতে নিহত ২, আহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সীমানাধীন চর আব্দুল্লাহপুর এলাকায় বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বে কিবরিয়া বাহিনীর সদস্যদের ও নৌ পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরো এক হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে মুন্সীগঞ্জ ও মোহনপুর সীমানাধীন চড় আব্দুল্লাহপুর মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ৫ আগস্ট সরকার পতনের পর কিবরিয়া মিজি ও তার লোকজন মুন্সীগঞ্জ-মোহনপুর সীমানাধীন চর বাংলাবাজার এলাকায় চাঁদপুর নৌ পুলিশের সহযোগিতায় ২৫ থেকে ২৬টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। এ নিয়ে স্থানীয়রা একাধিকবার বারণ করে কোনো প্রতিকার পায়নি। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্থানীয়রা মিলে কিবরা মিজির অবৈধ বালু মহালের সাথেই ড্রেজার বসাতে গেলে কিবরিয়া মিজির লোক সশস্ত্র সদস্য জনি, জসিম দেওয়ান মিছির বেপারী ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা তাদের দাওয়া করে গুলি শুরু করে। এতে ট্রলার ও স্পিডবোটে থাকা রিফাত ও রাসেল ও স্পিডবোট চালক আইয়ুব আলী গুলিবিদ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে রিফাত ও রাসেলের মৃত্যু হয়।

এদিকে গুরুতর আহত আইয়ুব আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত রিফা (২৬) মতলব উত্তরের বাসিন্ধা ও রাসেল ফকির (২৮) মুন্সীগঞ্জ সদর উপজেলার ভাসানচন গ্রামের আলম ফকিরের ছেলে। গুরুতর আহত আইয়ুব আলী (৩৫) মাদারীপুর জেলার শিবচর এলাকার মান্নান হাওলাদার ছেলে বলে জানা গেছে

এ বিষয়ে মুন্সীগঞ্জ জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ জানিয়েছেন, রাত ৮ টার দিকেই তিনজন গুলি অবস্থায় আসে। এর মধ্যে দুইজন নিহত হয়েছে আরেকজন গুলিবিদ্ধকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এম সাইফুল আলম বলেন, রিফাত এবং রাসেল নামে দুইজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। প্রাচীন বা ধারণা করা হচ্ছে ভালো উত্তোলন নিয়ে দ্বন্দ্বেই এই ধরনের ঘটনা ঘটছে। অভিযোগের প্রেক্ষিতে আমরা ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!