সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে পৌর মার্কেটের কফি শপে অগ্নিকাণ্ড 

মুন্সীগঞ্জে পৌর মার্কেটের কফি শপে অগ্নিকাণ্ড 

মুন্সীগঞ্জে পৌর মার্কেটের কফি শপে অগ্নিকাণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ শহরের পৌর মার্কেটের একটি কফি শপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

২৮শে মে রোজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ‘স্নো কফি, ফাস্টফুড এন্ড পেস্ট্রি শপ’-এর কিচেন রুম থেকে আগুনের সূত্রপাত ঘটে।

মুহূর্তেই ধোঁয়া আশপাশে ছড়িয়ে পড়লে মার্কেট জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পাশাপাশি শহরজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, আগুন ছড়িয়ে পড়ার সময় দোকানে কর্মরত কর্মচারীরা বাইরে বেরিয়ে আসেন এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম, পিএফএম সাংবাদিকদের জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিস্তারিত তদন্ত শেষে চূড়ান্ত কারণ জানা যাবে।”
ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দোকানের অভ্যন্তরে কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!