সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ককটেল ও আগ্নেয়াস্ত্রের হামলা

মুন্সীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ককটেল ও আগ্নেয়াস্ত্রের হামলা

 

 

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

পূর্ব শত্রুতার জের ধরে চিহ্নিত সন্ত্রাসীরা ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে রফিকুল ইসলাম মাষ্টারকে গুরুতর আহত করে। ঘটনাটি ঘটে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের নলবুনিয়াকান্দি গ্রামে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার সময়। এ বিষয়ে শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগসূত্রে জানা যায়, বাদী আওলাদ হোসেন (৪৫) এর ভাতিজার ঘরের নাতি- মোঃ মাহিম (১৩), বৃহস্পতিবার সন্ধ্যার সময় তার বন্ধু ও ক্লাসমেটের বাড়ীতে নোট বই আনতে যায়। এ সময় পূর্ব শত্রুতার জেরে নলবুনিয়াকান্দি গ্রামের মামুন খাঁ (৩৮), ইব্রাহিম খাঁ (৬০) এর নেতৃত্বে ৮-১০ জন মাস্ক ও হেলমেট পরে নাতি মাহিমকে মারধর করে। বাড়ির অন্যান্য লোকজন এগিয়ে গেলে ককটেল ও আগ্নেঅস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। উক্ত হামলায় রফিকুল ইসলাম মিস্টার (৩০), ও মাহিম (১৩) আহত হয়েছে। পিছন থেকে ককটেল ও গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। আহতদের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ থানার এসআই এনামুল জানান, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!