সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে পানাম এলাকায় গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু ।

মুন্সীগঞ্জে পানাম এলাকায় গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানাম এলাকায় গাছ কাটতে গিয়ে ইসরাফিল (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ ১২ নভেম্বর বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় যে , সকালে ইসরাফিল গাছ কাটার কাজ করছিলেন। গাছ কাটার পর গাছ নিয়ে গাড়িতে তোলার উদ্দেশ্যে কাঁধে নিয়ে হাঁটছিলেন তিনি, এ সময় গাছের ভার সইতে না পেরে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন।

সহকর্মীরা দ্রুত তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইসরাফিলের গ্রামের বাড়ি বরিশালের পিরোজপুর জেলায়। 

তিনি মুন্সীগঞ্জ সদরের আব্দুল্লাহপুর এলাকায় ভাড়া থাকতেন এবং পেশায় গাছ কাটার কাজ করতেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!