সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় ২ কোম্পানিকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড

মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় ২ কোম্পানিকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় বর্ণালি ফেব্রিক্স লিমিটেড এবং এশিয়া পেপার এন্ড বোর্ড মিল লিমিটেডকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।

রবিবার (০২ ফেব্রুয়ারী) বিকেল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় ও ইটিপি বন্ধ করে তরল বর্জ্য নদীতে নির্গমন করায় বর্ণালি ফেব্রিক্স লিমিটেডকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫ ধারায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, এবং পরিবেশের ছাড়পত্র না থাকায় ও ইটিপি অকেজো রেখে তরল বর্জ্য নদীতে নির্গমন করায় এশিয়া পেপার এন্ড বোর্ড মিল লিমিটেডকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫ ধারায় ৩ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্ট।

এছাড়া ১ মাসের মধ্যে সমস্ত বিধি-বিধান প্রতিপালনের সময়সীমা বেধে দেওয়া হয়। কোম্পানির পক্ষে সংশ্লিষ্ট ম্যানেজারকে এই দণ্ড আরোপ করা হয়। বর্ণালি ফেব্রিক্স লিমিটেড অর্থদন্ডের টাকা পরিশোধ করেন কিন্তু এশিয়া পেপার এন্ড বোর্ড মিল লিমিটেড অর্থদন্ডের টাকা পরিশোধ না করায় ম্যানেজারকে সাজা পরোয়ানামূলে জেলহাজতে প্রেরণ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন অপর পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সানোয়ার হোসেন ও মুন্সীগঞ্জ থানা ও পুলিশ লাইনের দুটি পুলিশ দল।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!