সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় স্ক্যান সিমেন্ট ও মেট্রোসেম সিমেন্ট ফ্যাক্টরিকে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড

মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় স্ক্যান সিমেন্ট ও মেট্রোসেম সিমেন্ট ফ্যাক্টরিকে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় স্ক্যান সিমেন্ট ও মেট্রোসেম সিমেন্ট ফ্যাক্টরিকে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।

আজ রবিবার (১৯ জানুয়ারী) বিকেল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকায় স্ক্যান সিমেন্ট ও মেট্রোসেম সিমেন্ট ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় ও খোলা অবস্থায় কাঁচামাল ও নির্মাণ সামগ্রী রাখায় মেট্রোসেম সিমেন্ট ফ্যাক্টরিকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫ ধারা এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২ এর ১৭ বিধি মতে ২ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, এবং খোলা অবস্থায় কাচামাল ও নির্মাণ সামগ্রী রাখায় স্ক্যান সিমেন্ট ফ্যাক্টরিকে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২ এর ১৭ বিধি মতে ১ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্ট। এছাড়া ৩ মাসের মধ্যে বায়ু দূষণ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার সময়সীমা বেধে দেওয়া হয়। কোম্পানির পক্ষে সংশ্লিষ্ট জেনারেল ম্যানেজারকে এই দণ্ড আরোপ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সানোয়ার হোসেন ও মুন্সীগঞ্জ থানা ও পুলিশ লাইনের দুটি পুলিশ দল।

এ ব্যাপারে পরিবেশের ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারী জাকির হোসেন জানান,পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় ও খোলা অবস্থায় কাঁচামাল ও নির্মাণ সামগ্রী রাখায় মেট্রোসেম সিমেন্ট ও স্ক্যান সিমেন্ট ফ্যাক্টরিকে তিন লক্ষ টাকা অর্থদণ্ড আরব করেছেন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!