সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে পরকিয়া সম্পর্ককে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে নিহত ১

মুন্সীগঞ্জে পরকিয়া সম্পর্ককে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে নিহত ১

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি-

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পরকিয়া সম্পর্ককে কেন্দ্র করে দুই পরিবারের মারামারি ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কতিপয় ব্যক্তি জানান, টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের চরাঞ্চলের সাতকচর গ্রামের করিম মালের ছেলে মহসিন ও একই গ্রামের মোতালেব সরদারের মেয়ের দীর্ঘদিন ধরে পরকিয়া সম্পর্ক চলছিলো। এ নিয়ে মহসিন ও তার স্ত্রী’র মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি মহসিন এর স্ত্রী তার শশুর করিম মাল এর কাছে জানায়।

পরে বুধবার (৪ সেপ্টেম্বর) করিম মাল লোকজন নিয়ে মোতালেব সরদার এর বাড়িতে এসে হামলা করে। এ ঘটনায় মারামারিতে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়। আহতদের মধ্যে মোতালেব সরদার এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বুধবার রাতে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে ময়নাতদন্ত শেষে তার গ্রামের বাড়িতে আনা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ দাফনের প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ওসি তদন্ত শফিউদ্দিন বৃহস্পতিবার বিকালে বলেন,মারামারির ঘটনায় একজন নিহত হয়েছে। আমাদের মৌখিকভাবে অবহিত করেছে। এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ দায়ের করেনি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!