সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে পদ্মা উত্তর থানার সামনে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ১

মুন্সীগঞ্জে পদ্মা উত্তর থানার সামনে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জে পদ্মা উত্তর থানার সামনে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় রাসেল (৩০) নামের এক পথচারী নিহত হয়েছেন।গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ৯টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাসেল তার চাচা ও ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে কুমারভোগ প্রজেক্ট এলাকার নিজ বাড়ির দিকে পায়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে ঢাকামুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে রাসেল গুরুতর আহত হন। মাথায় আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার সঙ্গে থাকা চাচা ও ভগ্নিপতিও হালকা আঘাতপ্রাপ্ত হন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাসেলকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাশেদুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক রাশেদূজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই রাসেলের মৃত্যু হয়েছিল।

এ বিষয়ে হাসারা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাঈম সিদ্দিকী জানান, বিষয়টি সম্পর্কে তিনি কোনো তথ্য পাননি।

প্রত্যক্ষদর্শী ও রাসেলের এক প্রতিবেশী জানান, মোটরসাইকেলটি অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল, যা নিয়ন্ত্রণ হারিয়ে রাসেলকে সজোরে আঘাত হানে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!