সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে পঞ্চসারে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ৩

মুন্সীগঞ্জে পঞ্চসারে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি

‎১০ শে মে (শনিবার )সকাল আনুমানিক সাড়ে দশটার সময় মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের গোলাপ রায়ের দিঘীরপাড়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় তিন জন গুরতর আহত হয়েছে।
‎
‎আজ ১০ শে মে রোজ শনিবার সকাল আনুমানিক সাড়ে দশটার সময় মুন্সীগঞ্জ থানাধীন পঞ্চসার ইউনিয়নের গোলাপ রায়ের দিঘীরপাড় এলাকার সোহরাব মন্ডলের বাড়িতে অনাধিকার প্রবেশ করে পুর্ব বিরোধের জের ধরে হামলাকারী অতর্কীত হামলা চালায় এসময় তিনজন আহত হয়েছে।

 

আহতরা হলেন,মোঃ গিয়াস উদ্দিন মন্ডল (৬০) পিতা-মৃত: হাজী সোহরাব মন্ডল,ফয়সাল মন্ডল (৩২), মো: রাফিন(৩০) উভয় পিতা- মো: গিয়াস উদ্দিন মন্ডল।

আহত গিয়স উদ্দিন  আমাদের প্রতিনিধি কে বলেন, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আমিনুল পাগলা (৩৬) পিতা- নুরু মিয়া, গ্রাম- পালপাড়া মালির পাথর, সফি উদ্দিন(৪৫), পিতা- মৃত: সোহরাব মাদবর, ওসমান দেওয়ান(৩৫) পিতা-অজ্ঞাত, উভয় সাং গোলাপ রায়ের দিঘীরপাড়, সর্ব থানা- জেলা-মুন্সীগঞ্জসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনের সাথে বাক বিতণ্ডা হয়। আর এ বাক বিতন্ডার একপর্যায়ে বিবাদীগন ভিকটিম মোঃ গিয়াস উদ্দিন মন্ডল ও তার দুই ছেলেকে মারপিট করে গুরুতর আহত করে।

এ সময় স্থানীয় লোকজনসহ তাদের আত্মীয়-স্বজন উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এনে ভর্তি করেন।মুন্সীগঞ্জ থানা পুলিশ সংবাদ পেয়ে হাসপাতালে উপস্থিত হয়ে তাদের খোঁজ খবর নেন।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে উক্ত এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক ও গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে বলে পুলিশ সুত্রে জানায়।

‎
‎এ বিষয়ে মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল আলম বলেন, মারামারির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। মামলা রজু হলে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!