সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে নারী ও শিশু অধিকার ফোরামের শীতবস্ত্র বিতরণ

মুন্সীগঞ্জে নারী ও শিশু অধিকার ফোরামের শীতবস্ত্র বিতরণ

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জঃ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরাম সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

৩০ শে জানুয়ারি (বৃহস্পতিবার ) দুপুরে মুন্সীগঞ্জ পৌরসভার মোল্লারচর এলাকায় শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের হাতে কম্বল তুলে দেন মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি সোনিয়া হাবিব লাবনী।

নারী ও শিশু অধিকার ফোরামের সহ সভাপতি মোজাম্মেল হোসেন সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মো. জসিম মোল্লা, সহ সভাপতি মাসুদুর রহমান, সহ সভাপতি বিউটি আক্তার, সাংগঠনিক সম্পাদক মো.হাসান ফাহাদ।

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় আরোও উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ওমার ভান্ডারি, সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেন,পঞ্চায়েত সদস্য আলম মুন্সী, আলগীর হোসেন এবং সাংবাদিক তোফাজ্জল হোসেন শিহাব।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!