সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মুন্সীগঞ্জে নারী ও শিশু অধিকার ফোরামের ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ

মুন্সীগঞ্জে নারী ও শিশু অধিকার ফোরামের ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুন্সীগঞ্জে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি,থ্রি পিস এবং ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

নারী ও শিশু অধিকার ফোরাম, মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি সোনিয়া হাবিব লাবনীর উদ্যোগে এ ঈদ উপহার বিতরণ করা হয়। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের মালপাড়া, জমিদারপাড়া, মানিকপুর, মাঠপাড়া এবং খালইষ্ট এলাকায় ঘুরে ঘুরে অসহায় মানুষের বাড়ীত গিয়ে ঈদ সামগ্রী ও বস্ত্র পৌছে দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চান তিনি। প্রচন্ড গরমে সহমর্মিতার ঈদের সামগ্রী পেয়ে খুশি হন হতদরিদ্র মানুষগুলো।

এসময় উপস্থিত ছিলেন, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সহ সভাপতি মোজাম্মেল হোসেন সজল, মো. মাসুদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক এম এম রহমান, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!