সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্রসহ তিন নৌ–ডাকাত আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্রসহ তিন নৌ–ডাকাত আটক

মুন্সীগঞ্জের দেশীয় অস্ত্রসহ তিন নৌ–ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা। গজারিয়া গুয়াগাছি ইউনিয়ন শিমুলিয়া গ্রামে বৃহস্পতিবার (১১ ই ডিসেম্বর) দিবাগত রাত দুইটার সময়, ডাকাতির প্রস্তুতির সময় জনতার হাতে ৩ ডাকাতকে অস্ত্রসহ আটক করে স্থানীয় লোকজন। পরে গজারিয়া থানা পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়। আটককৃতদের কাছ থেকে কাছ থেকে ২১টা কাটুজ, ৩ টা রামদা, ২০ টা ককটেল ও ৬ টা পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

আটক ৩ ডাকাতরা হলেন, চাঁদপুর জেলার মতলব থানার হাঁপানিয়া গ্রামের জসিম বেপারী ছেলে রাসেল (৩০), ও মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার বালুয়াকান্দি গ্রামের হানিফার ছেলে লোকমান ৩৫ এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকার আনোয়ার হোসেনের ছেলে আবুহানিফ (৪২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ওসি মো. হাসান আলী জানান, তাদের আটক করা হয়েছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!