সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে দেবরের সঙ্গে পরকীয়া প্রেমিকের হাতে নৃশংসভাবে প্রবাসী খুন

মুন্সীগঞ্জে দেবরের সঙ্গে পরকীয়া প্রেমিকের হাতে নৃশংসভাবে প্রবাসী খুন

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি – মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্ত্রীর যোগসাজশে পরকীয়া প্রেমিকের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন স্বামী মোকসেদুর রহমান (৪০)।তাকে হাত-পা বেঁধে হত্যা করে ইছামতি নদীতে ফেলে দেয়া হয়।এরপর ঘটনা অন্যদিকে ঘোরানোর জন্য সৌদি আরবে ফিরে যায় প্রবাসী পরকীয়া প্রেমিক জাহিদ সরকার।এ ঘটনায় স্ত্রী আসমা বেগমকে গ্রেফতার করে গত সোমবার মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হলে আসমা হত্যার বিষয়টি স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়।

গত ১৭ জানুয়ারি সকাল ১০ টার দিকে সিরাজদীখান উপজেলার চিত্রকোর্ট ইউনিয়নের বরাম বাজারসংলগ্ন্ ইছামতি নদীর তীর থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত হয়।এদিকে নিহতের স্ত্রী আসমা বেগম তার স্বামী নিখোঁজ রয়েছে মর্মে রাজধানীর গেণ্ডারিয়া থানায় সাধারণ ডায়েরি করে। সাধারণ ডায়েরি,যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার ও গণমাধ্যমে প্রকাশিত তথ্যাদির প্রেক্ষিতে পুলিশি তদন্তে যুবকের পরিচয় উঠে আসে।ঘটনার সাথে জড়িত আসমা বেগমকে গত রোববার রাত সাড়ে ৯ টার দিকে ঢাকার গেণ্ডারিয়া থেকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, ২২ বছর আগে ঢাকার গেণ্ডারিয়ার মোকসেদুর রহমানের সাথে বিয়ে হয় বরিশাল জেলার বাবুগঞ্জ থানার ঠাকুর মল্লিক গ্রামের মৃত লতিফ শিকদারের মেয়ে আসমা বেগমের।তাদের ২২ বছরের সংসার জীবনে তিন ছেলে রয়েছে।প্রায় তিন বছর আগে আসমা বেগমের সাথে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কালিপুর গ্রামের আনোয়ার সরকারের ছেলে সৌদী প্রবাসী জাহিদ সরকারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।মোকসেদুর রহমানকে বিদেশে নেয়ার আশ্বাস দিয়ে আসমার সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে জাহিদ।গত ৩ জানুয়ারি মোকসেদুরকে সিরাজদিখানে প্রেমিক জাহিদের কাছে পাঠায় স্ত্রী আসমা।মোকসেদুর কালীপুর গ্রামে জাহিদের বাড়িতে এলে রাতে তাকে ঘুমের ওষুধ খাওয়ায় জাহিদ ও তার সহযোগীরা।পরে ঘুমের মধ্যে মোকসেদুরকে হত্যা করে হাত-পা বেঁধে লাশ নদীর তীরে ফেলে রেখে আসে। এরপর ১১ জানুয়ারি সৌদীতে চলে যায় জাহিদ।পরে গত ১৭ জানুয়ারি নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর জামাল উদ্দিন বলেন,একটি চাঞ্চল্যকর হত্যার ঘটনার রহস্য উন্মোচিত হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!