সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে দলীয় সিদ্ধান্ত অমান্য:  ১২ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার

মুন্সীগঞ্জে দলীয় সিদ্ধান্ত অমান্য:  ১২ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জের ১২ নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) দলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন— নাসির ডাক্তার (সদস্য, আধারা ইউনিয়ন বিএনপি), শাহাদাৎ হোসেন সরকার (সদস্য, মুন্সীগঞ্জ জেলা বিএনপি), মাহবুবুর রহমান খান (সদস্য, মুন্সীগঞ্জ জেলা বিএনপি), অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন (সদস্য সচিব, পৌর বিএনপি মুন্সীগঞ্জ সদর থানা), মীর শরিফ (সভাপতি, ৬নং ওয়ার্ড পৌর বিএনপি), দিদার হোসেন (সাধারণ সম্পাদক, আধারা ইউনিয়ন বিএনপি), দেলোয়ার দেওয়ান (সাবেক সভাপতি, আধারা ইউনিয়ন বিএনপি), আলমগীর মিজি (সাবেক সহসভাপতি, মহাখালী ইউনিয়ন বিএনপি), জাহাঙ্গীর আলম ডালিম (যুগ্ম সাধারণ সম্পাদক, পঞ্চসার ইউনিয়ন বিএনপি), নিজাম উদ্দিন মেম্বার (যুগ্ম আহ্বায়ক, যুবদল মুন্সীগঞ্জ জেলা), বাবুল মিয়া (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা যুবদল) এবং তানভীর আহম্মেদ তারমিন (আহ্বায়ক সদস্য, সদর উপজেলা যুবদল)। এছাড়া ইফতেখার আলম রিপনকেও বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!