সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে দখল মুক্ত হলো সিপাহীপাড়া চৌরাস্তা

মুন্সীগঞ্জে দখল মুক্ত হলো সিপাহীপাড়া চৌরাস্তা

‎মুন্সীগঞ্জ প্রতিনিধি

‎মুন্সীগঞ্জ সদর উপজেলার ব্যস্ততম এলাকা সিপাহীপাড়া চৌরাস্তার চারপাশে ফুটপাত থেকে ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ করেছে সদর উপজেলা প্রশাসন।

গতকাল ৯ই এপ্রিল বুধবার সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায়  বিকেল ৪ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) একেএম হাসানুর রহমান।  ‍উচ্ছেদ অভিযানে স্থাণীয়দের মাঝে স্বস্তি ফিরেছে। তারা ফুটপাত দখল মুক্ত করায় সদর উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

এ সময় রাস্তা দখল করে রাখা দুপাশের প্রায় ৫০ টির অধিক ভাসমান স্থাপনা, দোকান, ফুডকোর্ট অপসারণ করা হয় এবং জনদুর্ভোগ লাঘোব করে রাস্তার দুইপাশ চলাচলের উপযোগী করা হয়।

এ সময় সদর থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করে।
এ বিষয়ে নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) একেএম হাসানুর রহমান আমাদের কে জানান, জনদুর্ভোগ লাঘোবে রাস্তার ফুটপাত থেকে ভাসমান স্হাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে আশা করা যায় যানজট সমস্যার কিছুটা পরিত্রাণ ঘটবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!