সংবাদ শিরোনাম :
শাহবাগে পথশিশু ও ভাসমান মানুষের মাঝে জিসপের খাদ্য বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে টঙ্গিবাড়ীতে আলোচনা সভা ও সংবর্ধনা। মুন্সীগঞ্জ শিবিরের জুলাই অভ্যুথানের ২য় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত। জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করলে ক্ষমতায় থাকায় যাবে না। মুন্সিগঞ্জে যুগানন্দ দাশ (মাস্টার)-এর ১২তম মৃত্যুবার্ষিকী  গজারিয়ায় হাইওয়ে পুলিশের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। নরসিংদীর পলাশে যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, তথ্যদাতাকে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা সিরাজদিখানে ৩০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ৯ মাদক মামলার আসামি গ্রেফতার
মুন্সীগঞ্জে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে সাংবাদিককে মারধরের অভিযোগ, আসামীরা এখনো ধরাছোঁয়ার বাইরে ।

মুন্সীগঞ্জে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে সাংবাদিককে মারধরের অভিযোগ, আসামীরা এখনো ধরাছোঁয়ার বাইরে ।

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ সদর থানার মোল্লা কান্দি ইউনিয়ন, মহেশপুর গ্রামে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে সাংবাদিক কে মারধরের অভিযোগ উঠেছে।

গত ২১ই ফেব্রুয়ারী রোজ শুক্রবার সকাল ১০ঃ৩০ মিনিটে এ ঘটে। এ ঘটনায় দৈনিক দিন প্রতিদিন মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি মাসুদ রানা (৩৭) গুরুতর আহত হওয়ায় স্থানীয়রা উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন, আহত সাংবাদিক মাসুদ রানা জানায়, মহেশপুর এলাকার কাশেম সরদার( ৬০), দিলু সরদার(৪০), সিরাজ সরদার(৩৮), রানা(১৮) পূর্ব বিরোধেদের জের ধরে আমার উপর হামলা করেন, আমাকে এলোপাথারী ভাবে মারধর করিয়া লাঠি ও লোহা রড দিয়া পিটাইয়া শরীরের বিভিন্ন স্থানে যখন জখম করে।তখন আমি ডাক চিৎকার করায় আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে।পরবর্তীতে পরিবারদের সহযোগিতায় মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ।

 

তিনি আরো বলেন, দীর্ঘ তিন মাস হতে চলছে আইন শৃঙ্খলা বাহিনী এখনো আসামিদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না, তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তারা নানানভাবে আমাকে এবং আমার পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে । 

এই বিষয়ে অভিযুক্ত সিরাজ সরদার(৩৮) মোবাইলে যোগাযোগ করলে মোবাইলটি বন্ধ পাওয়া যায় । 

এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম পিপিএম আমাদের কে বলেন এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!