সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অর্ধশতাধিক পরিবারের দুর্ভোগ

মুন্সীগঞ্জে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অর্ধশতাধিক পরিবারের দুর্ভোগ

স্টাফ রিপোর্টার:

 

মুন্সীগঞ্জ জেলার রামপাল ইউনিয়নের শাখারী বাজার এলাকায় দীর্ঘদিন ধরে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে এলাকাটির অর্ধশতাধিক পরিবার দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টিপাত হলেই বাড়িঘর, আঙিনা ও আশপাশের সড়ক পানিতে তলিয়ে যায়। ফলে চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থী, শিশু, বয়স্ক এবং কর্মজীবী মানুষকে প্রতিনিয়ত নানা ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় জনদুর্ভোগ আরও বেড়েছে বলে জানান তারা।

 

এদিকে শাখারী বাজারে নবনির্মিত কবরস্থানে (গোরস্থানে) পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির সময় সেখানে পানি জমে যায়। এতে মৃত ব্যক্তিদের দাফন কার্যক্রম পরিচালনায়ও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

 

এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি পদক্ষেপ গ্রহণ করুক। তাদের মতে, একটি টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হলে দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান হবে এবং এলাকাবাসী স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারবেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!