সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে বিদেশি মদসহ গ্রেফতার ১

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে বিদেশি মদসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিদেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৪ মে) রাত ১০টা ১০ মিনিটের দিকে টংগীবাড়ী উপজেলার আউটশাহী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) দিপঙ্কর কুন্ডুর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আউটশাহী এলাকার প্রসেনজিৎ দাস ওরফে হৃদয় (২৮)-এর বসতঘরের বারান্দার একটি কক্ষের দক্ষিণ পাশের খাটের নিচ থেকে বিদেশি মদ উদ্ধার করে।

 

এ সময় তার দখল থেকে “BLACK PURE GRAIN DELUXE WHISKEY PRODUCE OF INDIA” লেখা সংবলিত ১০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। পরে তাকে আটক করে পুলিশ।

 

গ্রেফতারকৃত প্রসেনজিৎ দাস উপজেলার আউটশাহী এলাকার উত্তম দাসের ছেলে।

 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

মুন্সীগঞ্জ জেলা পুলিশ অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!