সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫২ পিস ইয়াবাসহ হাফিজুর রহমান (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১২ মে) দুপুর ১টা ৫ মিনিটের দিকে শ্রীনগর থানার দক্ষিণ পাইকশা এলাকার আদর্শ পল্লী উন্নয়ন সমিতির অফিসের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হাফিজুর রহমান মুন্সীগঞ্জ জেলার পদ্মাসেতু (উত্তর) থানার কুমারভোগ এলাকার সিরাজউদ্দিনের ছেলে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) অর্জুন কুমার দাস সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এসময় হাফিজুর রহমানের কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ অপরাধ ও অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!