সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার দুর্গাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ রোমান সরকার (৪৪) ও মো. মাসুম সৈয়াল (৪৭)কে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে সদর থানার মাদবরবাড়ি (ডিঙ্গাভাঙ্গা) এলাকায় দ্বিতীয় দফা অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাসুম বেপারী (৪৮)কে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন দক্ষিণ ইসলামপুর এলাকার রোমান সরকার, দুর্গাবাড়ি এলাকার মো. মাসুম সৈয়াল এবং মাদবরবাড়ি (ডিঙ্গাভাঙ্গা) এলাকার মাসুম বেপারী।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, দুই অভিযানে মোট ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!