সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে সাংবাদিকের উপর মাদককারবারীদের হামলা ,পিটিয়ে কুপিয়ে জখম

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে সাংবাদিকের উপর মাদককারবারীদের হামলা ,পিটিয়ে কুপিয়ে জখম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিককের উপর মাদক কারবারীদের হামলার ঘটনা ঘটেছে। মাদক কারবারীরা সাংবাদিক বিপু মাদবরকে পিটিয়ে কুপিয়ে জখম করেছে। বিপু মাদবর স্থাণীয় কয়েকটি নিউজ পোর্টালে সাংবাদিকতা করে থাকেন। তার বাড়ি টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া গ্রামে।

এ ব্যাপারে বীপু মাদবর বলেন গত কাল শনিবার (২২ নভেম্বর) রাত পৌনে ১২ টার দিকে প্রতিদিনের মতো আমি বাসায় যাওয়ার পথে মাদক সেবক ব্যবসায়ী সিজানসহ কয়েকজন দুর্বৃত্ত আমাকে ধারালো ছুড়ি দিয়ে আঘাত করে। শরীরে সোয়েটার থাকায় গুরুতর দুর্ঘটনা ঘটেনি। কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় ছুরির আঘাত লাগে। এতে নিরাপত্তাহীন আছি ।

বীপু মাদবর আরো জানান বলেন, কিছুদিন আগে টঙ্গীবাড়ী মদ খেয়ে ৫ জনের মৃত্যূর ঘটনা ঘটে। সে সময় নিহত ব্যাক্তিদের সাথে হামলাকারী সিজন ও মদপান করে। সে দীর্ঘদিন হাসপাতালে ছিলো। পরে বাড়িতে আসে। আমি সে সময় সংবাদ পরিবেশন করায় সিজান তার দলীয় সন্ত্রাসী নিয়ে আমার উপর হামলা চালায়। আমি বিষয়টি টঙ্গিবাড়ী থানা ওসিকে অবহিত করেছি।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ওসি মোঃ সাইফুল আলম বলেন আহত সাংবাদিক বিষয়টি আমাকে অবহিত করেছে আমি তাকে থানায় এসে অভিযোগ দায়ের করতে বলেছি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!