সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে হত্যাচেষ্টার মামলার বাদীকে হত্যার হুমকি

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে হত্যাচেষ্টার মামলার বাদীকে হত্যার হুমকি

বিশেষ প্রতিনিধি,টঙ্গীবাড়ীঃ

টঙ্গীবাড়ীতে হত্যা চেষ্টার মামলার বাদীকে মেরে ফেলার হুমকি দিচ্ছে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীরা। আতঙ্কে রয়েছে ভুক্তভোগী পরিবার। ঘটে যেতে পারে মারাত্মক অঘটন জানিয়েছে স্থানীয়রা। ৯ সেপ্টেম্বর বিকেলে আকিজ সিমেন্ট ফ্যাক্টরীর জাহাজ চালক উপজেলার দক্ষিণ পাইকপাড়া গ্রামের সেকান্দর আলী ছৈয়ালের ঘরে পাইকপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির শেখ তার পেটোয়া বাহিনী জসীম মোল্লা, আরিফ শেখ, পারভেজ শেখ, বাবু শেখ ও বাঁধন শেখ দেশীয় অস্ত্র নিয়ে স্বদল বলে প্রবেশ করে। প্রথমে সন্ত্রাসীরা সেকান্দর আলী ছৈয়ালকে চাপাতি দিয়ে কুপিয়ে মাথায় মারাত্মক রক্তাক্ত জখম করে। পরে ঘরের আসবাবপত্র আলমিরা ভাংচুর করে নগদ ৫ লাখ টাকা ও সেকান্দরের স্ত্রীর লুৎফা বেগমের গলা থেকে সোয়া বড়ি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ বিষয়ে মুন্সীগঞ্জ আদালতে মামলা করলে মাননীয় বিচারক আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

মামলা উঠিয়ে না নিলে মামলার বাদী ও তার পরিবারকে মেরে ফেলে দিবে বলে আসামীরা মোবাইল ও লোক মারফত হুমকি দিয়ে আসছে।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন মামলার ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!