সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা,অভিযুক্ত আটক ।

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা,অভিযুক্ত আটক ।

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা,অভিযুক্ত আটক ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের পলাশপুর গ্রামের পেষকার বাড়ীতে হোসাইন (৭) কে শ্বাস রোধে হত্যা করে মৃতদেহ জঙ্গলে ফেলে রাখে আসামি আরিয়ান ওরফে মাহিম (২০)।

 গত শুক্রবার ২৩ মে বিকেল ৪ টা থেকে ২৫ মে রাত ০১.৩০ এর মধ্যে এই হত্যাকাণ্ড হয়।

মৃত হোসাইন (৭) টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের মো.জুয়েল এবং মোছাম্মদ সালমা বেগমের সন্তান। নিহত হোসাইন

আড়িয়ল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীতে লেখাপরা করতো।

আসামি আরিয়ান ওরফে মাহিম (২০) টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের ডুলিহাটা গ্রামের মৃত মানিক ও নারগিস বেগমের ছেলে।

উক্ত বিষয়টি আরিয়ান ওরফে মাহিম (২০) এর মা মৃতের পরিবারের লোকজনদের জানায়। এই তথ্য পেয়ে মৃতের বাবা সহ স্থানীয় লোকজন ঘটনাটি টঙ্গীবাড়ী থানা পুলিশ কে অবহিত করে। টঙ্গীবাড়ী থানা অভিযান পরিচালনা করে আসামী আরিয়ান ওরফে মাহিম (২০) কে আটক করে জিজ্ঞাসাবাদের পর তার দেখানো মোতাবেক মৃত হোসাইন (৭) এর মৃতদেহ হাত-পা বাধা অবস্থায় ২৫ মে ২০২৫ তারিখ সকাল ০৬.০০ টায় টঙ্গীবাড়ী থানাধীন, ধীপুর ইউনিয়নের, পলাশ পুর পেশকার বাড়ী জঙ্গল হতে উদ্ধার করেন।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মো. মুহিদুল ইসলাম জানান- এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!